শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সরিষাবাড়ীতে শিয়ালের কামড়ে আহত ৭ আতঙ্কে গ্রামবাসী।

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৪৮ সময় দেখুন
২৬

নিজস্ব প্রতিবেদক:

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় পোগলদিঘা ইউনিয়নের রুদ্রবয়ড়া গ্রামে লেজবিহীন একটি শিয়ালের কামড়ে অন্তত ৭ জন আহত হয়েছেন।

১৮/০৬/২০২৫ ইং(বুধবার) দুপুর হতে বিকাল পর্যন্ত একই গ্রামের উত্তর ও দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়াও একই শিয়ালের কামড়ে আরও দুটি ছাগল আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় পুরো রুদ্রবয়ড়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, শিয়ালটি হঠাৎ গ্রামে ঢুকে পড়া(লেজবিহীন) এবং নারী ও পুরুষের ওপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক কামড়াতে থাকে। শিয়ালের আক্রমণের শিকার হয়েছেন মোশারফ হোসেন বুচা (৫৫), জহুরা বেগম (৫০), আকাশ মিয়া (১২), আরিফুল ইসলাম (৬), সোলায়মান হোসেন (৪৬), লাইলী বেওয়া (৮৫) এবং খোদেজা বেগম (৭০)। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে এবং তারা বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই নজিরবিহীন ঘটনায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন। শিয়ালটিকে ধরার জন্য তারা নিজেরাই উদ্যোগ নিয়ে খোঁজাখুঁজি করছেন, তবে এখনো শিয়ালটি ধরা পড়েনি। আতঙ্কের কারণে গ্রামের মানুষ লাঠি হাতে চলাফেরা করছেন।

গোবিন্দনগর গ্রামের হাফিজুর রহমান বলেন, “এরকম ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। এলাকাবাসী চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। আমরা দ্রুত ভ্যাকসিন এবং সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত হয়ে থাকতে পারে। তিনি কামড়ে আহতদের দ্রুত র‍্যাবিস ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং একইসঙ্গে এলাকায় সবাইকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।

এই ঘটনার পর এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD