শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সরিষাবাড়িতে তিনটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে সফলভাবে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৫৬৮ সময় দেখুন
৩২

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় তিনটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করার পর সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

নিজস্ব প্রতিবেদক:

১০/০৬/২০২৫ ইং(মঙ্গলবার) দুপুর ১২টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

১৯ পদাতিক ডিভিশন, সদর দপ্তরের মেজর আব্দুল্লাহ আল মারুফ জানান, সোমবার(৯ জুন) চর আদ্রা উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদের পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের জন্য মাটি কাটার সময় শ্রমিকরা হ্যান্ড গ্রেনেড সদৃশ তিনটি বস্তু দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেয়।

খবর পেয়ে আজ সকালে শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ১২টার দিকে অত্যন্ত সতর্কতার সাথে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা গ্রেনেড সদৃশ বস্তু তিনটি নিষ্ক্রিয় করেন।

সেনাবাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে, উদ্ধারকৃত গ্রেনেডগুলো মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল এবং দীর্ঘকাল ধরে মাটির নিচে চাপা পড়ে ছিল। এই ঘটনায় এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD