রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

খাগড়াছড়িতে পুনাকের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪৬ সময় দেখুন
৯৭

খাগড়াছড়িতে পুনাকের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ

“হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক, শীতের প্রতিটি রাত।” উষ্ণতায় ছড়িয়ে পড়ুক সকলের প্রাণে উক্তিকে সামনে রেখে খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন ড্রিলশিড এ পুনাক সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী উপস্থিত থেকে প্রায় দেড় শতাধিক গরিব অসহায়, দুঃস্থ ও শীতার্ত পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় তিনি বলেন, পাহাড়ে এই প্রচন্ড শীতে আপনারা অনেক কষ্টে দিন যাপন করছেন। আমাদের এই সামান্য উপহার আপনাদের শীতে কাজে লাগবে। মানুষের মৌলিক অধিকার সমুহ গুলো ভোগ করার সবার অধিকার রয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সবসময় আপনাদের পাশে রয়েছে এবং চেষ্টা করবে এসব কল্যাণ মূলক কাজে আপনাদের পাশে থাকার।

বিতরণে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সহ-সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইন সহ পুনাক এর সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD