রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

চন্দনাইশে গরীব- দুঃস্থের মাঝে হাজী আব্দুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৫ সময় দেখুন
২৯

চন্দনাইশে গরীব- দুঃস্থের মাঝে হাজী আব্দুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রাম চন্দনাইশে গরীব-অসহায় শীতার্ত মানুষের মাঝে হাজী আব্দুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশন’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

১৯ই ডিসেম্বর (শুক্রবার) বিকালে দক্ষিণ কাঞ্চননগর ৯নং ওয়ার্ড এলাকায় হাজী আব্দুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ শহিদুল ইসলাম তালুকদার এর নিজস্ব অর্থায়নে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হোসেন জাহাঙ্গীর, আব্দুস সোবহান, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা সাহাবুদ্দিন, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ মানিক প্রমুখ।

এসময় এডভোকেট মুহাম্মদ শহিদুল ইসলাম তালুকদার বলেন, শীত আসলে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বেড়ে যায়। অনেক মানুষের পক্ষে শীতবস্ত্র কেনা সম্ভব হয় না। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে হাজী আব্দুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশন মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। একটি কম্বল হয়তো আমাদের কাছে সামান্য বিষয়, কিন্তু একজন অসহায় মানুষের জন্য এটি হতে পারে শীত থেকে বাঁচার প্রধান অবলম্বন। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মানবিক,সহানুভূতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। হাজী আব্দুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD