March 2, 2026, 11:47 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

উখিয়ায় বিজিবির হাতে ২০ হাজার ইয়াবাসহ সিএনজি উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, November 24, 2025
  • 125 সময় দেখুন

মো:গিয়াস উদ্দিন
উখিয়া,প্রতিনিধি
তল্লাশির আগেই পালাল চালক, সিএনজির সিট ভেঙে মিলল ২০ হাজার ইয়াবা।

কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াইক্যং চেকপোস্টে বিশেষ অভিযানে পরিত্যক্ত একটি সিএনজি থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
রবিবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে তল্লাশির মুখে সিএনজি চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে সিটের তালা ভেঙে বক্সের ভেতর থেকে খাকি স্কচটেপ মোড়ানো দুই কাট ইয়াবা পাওয়া যায়।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন, পিএসসি জানান, মাদককারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, এবং উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত পাহারা, চোরাচালান ও মাদক দমনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD