রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

সুংসুং পাড়ায় “সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ ” উপলক্ষে সেনাবাহিনীর বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠান

প্রতিবেদকের নাম
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৬১ সময় দেখুন
২৫

সুংসুং পাড়ায় “সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ ” উপলক্ষে সেনাবাহিনীর বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠান

উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি
থানচি,বান্দরবান ২১ নভেম্বর ২০২৫খ্রী:

বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস- ২০২৫ উপলক্ষে বান্দরবান রিজিওনেরও অধীনস্থ সুংসুং পাড়া আর্মি ক্যাম্পে আজ বিশেষ কর্মসূচি পালন করা হয়। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় জনগোষ্ঠীর মাঝে সৌহার্দ্য আরও সুদৃঢ় রাখার প্রয়াসে আয়োজন করা হয় এক বিশেষ প্রীতিভোজের ।

পাহাড়ি দুর্গম অঞ্চল হওয়া সত্ত্বেও সদর দপ্তর, ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক দিকনির্দেশনায় সদর দপ্তর, ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন স্থানীয় নানান জনপদের নিরাপত্তা ও উন্নয়ন প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সফলভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় ও ধর্মীয় উৎসবসমূহ স্থানীয় সকল জনপদের সক্রিয় অংশগ্রহণে উদযাপন করা এ অঞ্চলের উল্লেখযোগ্য একটি মাইল ফলক।

আয়োজিত অনুষ্ঠানে সুংসুং পাড়া সাবজোনের আওতাধীন সকল পাড়ার কারবারিবৃন্দ, ধর্মযাজক, শিক্ষক ও স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন মেসবাহ উদ্দিন, ক্যাম্প কমান্ডার আর্মি ক্যাম্প ও ক্যাম্পের সেনা সদস্যগণ আমন্ত্রিত অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানানোর মাধ্যমে অনুষ্ঠানের আরম্ভ হয়। “দি ম্যাজেস্টিক টাইগার্সে”- এর সার্বিক তত্ত্বাবধানে সুংসুং পাড়া আর্মি ক্যাম্প কমান্ডার, উপস্থিত সকল কারবারি ও প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা উপহারসমগ্রী প্রদান করেন।

এসময় সুংসুং পাড়া কারবারি হামলাই বম বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব ও শ্রদ্ধার প্রতীক। আজ আমাদের এলাকায় নানান সম্প্রদায় ও জনপদের যে উন্নয়ন তা একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর অবদান । আমাদের নানান জনশূন্য পাড়া আজ সেনাবাহিনীর অবদানে শান্তিতে পরিবারসহ বসবাস করতে পারছে । সেনাবাহিনীর সাথে মিলে মিশে একসাথে এমন একটি গুরুত্বপূর্ণ উৎসব উদযাপন করা আমাদের জন্য অনেক গর্বের এবং আনন্দের বিষয়। ”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাবজোন কমান্ডার সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে একসাথে মিলে পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি পাড়ার শিশু-কিশোরদের স্কুলে প্রেরনের জন্য উদ্বুদ্ধ করেন। পরিশেষে সকলকে ধন্যবাদ এবং উত্তরোত্তর উন্নতি প্রত্যাশা করে ক্যাম্প কমান্ডার সাধুবাদ জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD