March 2, 2026, 4:23 pm
শিরোনাম :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক

বান্দরবানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসকের উদ্যোগ

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, November 2, 2025
  • 242 সময় দেখুন

বান্দরবানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জেলা প্রশাসকের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক:
জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ও খাদ্যের মান উন্নয়নে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে অনুষ্ঠিত হলো “জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা”।
রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি। এসময় জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “নিরাপদ খাদ্য আমাদের মৌলিক অধিকার। হোটেল-রেস্টুরেন্টগুলোতে পরিবেশ ও খাদ্যের মান রক্ষায় মালিকদের আরও সচেতন হতে হবে। প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।”
সভায় বক্তারা জানান, জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে খাদ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত পরিদর্শন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ভোক্তা সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক সভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের খাদ্য ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার করার নির্দেশ দেন। তিনি বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তা—সবার মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
সভা শেষে জেলা প্রশাসন নিরাপদ খাদ্য বিষয়ে জনগণকে সচেতন করতে প্রচারণা চালানোর ওপরও গুরুত্বারোপ ক

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD