April 19, 2026, 7:49 pm
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

চুয়াডাঙ্গায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত “নতুন কুঁড়ি-২০২৫” প্রতিযোগিতার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা।

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, August 28, 2025
  • 214 সময় দেখুন

চুয়াডাঙ্গায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত “নতুন কুঁড়ি-২০২৫” প্রতিযোগিতার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৮-০৮-২৫) : চুয়াডাঙ্গায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত “নতুন কুঁড়ি-২০২৫” প্রতিযোগিতার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
আজ ২৮ বৃহস্পতিবার, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত “নতুন কুঁড়ি-২০২৫” প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা। এছাড়াও, সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও প্রধানগণ, খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ববৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।
উক্ত সভায় জেলা প্রশাসক সকল সংশ্লিষ্ট পক্ষকে “নতুন কুঁড়ি-২০২৫” প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা, অংশগ্রহণকারীদের বাছাই প্রক্রিয়া এবং প্রতিযোগিতার সফল আয়োজন নিশ্চিতকরণে সক্রিয় সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD