March 2, 2026, 4:39 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজারহাটে অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন,৪ লাখ টাকা জরিমানা ও যানবাহন জব্দ।

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, January 12, 2026
  • 113 সময় দেখুন

রাজারহাটে অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তন,৪ লাখ টাকা জরিমানা ও যানবাহন জব্দ।

মোঃ নাহিদ হাসান।
রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ

আজ (১২ জানুয়ারি) ২০২৫ ইং,কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে ইটভাটার জন্য অবৈধভাবে কৃষিজমির মাটি কর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে ৭টি ট্রাক্টর ও ১টি এক্সকেভেটর জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আনুমানিক ১ লাখ ৮০ হাজার কিউবিকফিট কৃষিজমির মাটি ইটভাটার কাজে ব্যবহার করার উদ্দেশ্যে কর্তন করা হচ্ছিল। অভিযানের সময় ইটভাটার সুপারভাইজারকে ঘটনাস্থলে উপস্থিত পাওয়া গেলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ধারা ১৫(১)(খ) অনুযায়ী তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত এক্সকেভেটর ও ট্রাক্টরসমূহ ইটভাটার সুপারভাইজারের জিম্মায় ফেরত দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব সোবহানী। তিনি জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং আশেপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া এ ধরনের ঘটনা ঘটে থাকলে স্থানীয় লোকেদের এবিষয়ে সচেতন ও সহযোগীতা করার আহ্বান জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD