March 2, 2026, 8:57 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভূয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, December 4, 2025
  • 100 সময় দেখুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভূয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। আটক যুবক কক্সবাজার জেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন।
আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে পাসপোর্ট অফিসে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে। তার নাম রিয়াজুল মোস্তফা, বাবার নাম গুরা মিয়া ও মায়ের নাম খতিজা।
সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে রিয়াজ মিয়া পরিচয়ে পাসপোর্ট করতে আসেন ওই যুবক। তার কাছে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ ছিল। তার আচরণে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই যুবক কক্সবাজার কুতুপালং ক্যাম্প থেকে আসার কথা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওই রোহিঙ্গা যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। রোহিঙ্গারা যাতে বাংলাদেশী পাসপোর্ট গ্রহণ করতে না পারে সে ব্যাপারে সিরাজগঞ্জ পাসপোর্ট অফিস সতর্ক আছে বলে জানান এই কর্মকর্তা।সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ওই যুবকের নাম রিয়াজুল মোস্তফা বলে জানিয়েছে। তার বাবার নাম গুরা মিয়া, মায়ের নাম খতিজা। তিনি কক্সবাজার জেলার কুতপালং ৬ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন।
উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা পারকোল এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়ে পাসপোর্ট করতে এসেছিলেন তিনি। কুতপালং ক্যাম্পে যোগাযোগ করে ওই যুবককে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD