March 2, 2026, 4:26 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক মোবাইল ফোন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত প্রতারণার অর্থ উদ্ধার পূর্বক ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিক হস্তান্তর করলেন পুলিশ সুপার,চুয়াডাঙ্গা।

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, July 7, 2025
  • 658 সময় দেখুন

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক মোবাইল ফোন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত প্রতারণার অর্থ উদ্ধার পূর্বক ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিক হস্তান্তর করলেন পুলিশ সুপার,চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক আয়োজিত পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আজ ০৭ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১ টার সময় হারানো মোবাইল ফোন ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত প্রতারণার উদ্ধার পূর্বক ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও আন্তরিক প্রচেষ্টার ফলস্বরূপ বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ, নগদ ও রকেট মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সংঘটিত প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ৩২(বত্রিশ)টি স্মার্ট ফোন এবং মোবাইল ফাইন্যান্সসিয়াল সার্ভিসে খোয়া যাওয়া ১,৭১,০০০/-(এক লক্ষ একাত্তর হাজার) টাকা উদ্ধার পূর্বক পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “প্রযুক্তির অপব্যবহার করে যারা সাধারণ মানুষের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছেছে। পুলিশ সুপার ভুক্তভোগীদের ধৈর্য ও সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও যে কোনো অপরাধের বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ইনচার্জ মোহাম্মদ আনিসুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মশিয়ার রহমানসহ সাইবার ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গায় কর্মরত অফিসারগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD