March 2, 2026, 2:47 pm
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সরিষাবাড়ী উপজেলায় মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে আওনা ইউনিয়ন বিএনপির তীব্র প্রতিবাদ ও নিন্দা

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, October 28, 2025
  • 181 সময় দেখুন

স্টাফ রিপোর্টার:

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয় একটি চক্রের ‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ ও প্রোপাগান্ডা ছড়ানোর’ তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা করেছে আওনা ইউনিয়ন বিএনপি।

​মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আওনা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সুরুজ্জামান সুরুজ।

সভায় বক্তারা দাবি করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী জননেতা ফরিদুল কবীর তালুকদার শামীম-এর জনপ্রিয়তা বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি চক্র। তাদের একমাত্র কাজ হচ্ছে শামীম তালুকদারের বিরুদ্ধে কুৎসা রটানো।

​বক্তারা আরও বলেন, গত রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় কিছু ব্যক্তি বিক্ষোভ মিছিল, সমাবেশ ও থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। বক্তারা এটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন।

​এ সময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওনা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ শিমুল, আওনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, এবং আওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ আলম সোহাগ সহ আরও অনেকেই। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD