March 2, 2026, 3:08 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সরিষাবাড়ী উপজেলায় কৃষির রূপান্তর নিয়ে পার্টনার কংগ্রেস।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, June 17, 2025
  • 118 সময় দেখুন

নিজস্ব প্রতিনিধি :

জামালপুরে সরিষাবাড়ীতে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় ‘পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

১৭/০৬/২০২৫ ইং(মঙ্গলবার)সকাল ১১টায় সরিষাবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিস কার্যালয়ের আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, জামালপুরের উপপরিচালক জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লিজা রিছিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন।

এই কংগ্রেসে পার্টনার কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, অর্থাৎ পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থিতিস্থাপকতার মাধ্যমে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান, এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির উপর গুরুত্বারোপ করেন।

জাকিয়া সুলতানা তার বক্তব্যে বলেন, “পার্টনার কর্মসূচি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নত হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।”

লিজা রিছিল বলেন, “সরকার কৃষকদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। পার্টনারের মতো কর্মসূচিগুলো গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করবে।”

কৃষিবিদ অনুপ সিংহ তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং পার্টনার কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও এই কংগ্রেসের মাধ্যমে জামালপুর জেলার কৃষকদের মধ্যে পার্টনার কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং কৃষির সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD