March 2, 2026, 3:08 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সরিষাবাড়ীতে ১২ কেজি গাঁজা ও বাংলা মদ সহ ৫ ব্যবসায়ী আটক।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, May 27, 2025
  • 525 সময় দেখুন

সরিষাবাড়ীতে ১২ কেজি গাঁজা ও বাংলা মদ সহ ৫ ব্যবসায়ী আটক।

নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় পিংনা ও পোগলদিঘা ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে ১২কেজি গাঁজা, বাংলা মদ ও দেশী- অস্ত্রসহ ৫ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

২৭/০৫/২০২৫ ইং (মঙ্গলবার) সকালে উপজেলার পোগলদিঘা কান্দারপাড়া ও পিংনা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মৃত সুমন শেখের ছেলে চাঁন মিয়া, মৃত মোঃ গাজী রহমান এর ছেলে মোঃ ফরহাদ হোসেন, পিংনা বাজার এলাকার মোঃ শুভ মিয়ার ছেলে মোঃ তনু তালুকদার,মোঃ অন্তর তালুকদার ও মোঃ মিজানুর রহমানের ছেলে নাঈমুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আর্মির গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে উপজেলা পোগলদিঘা কান্দারপাড়া ও পিংনা বাজার এলাকায় ২৬ বীর- এর বিএ-১১৩১৮ ক্যাপ্টেন অর্ণব কবির পাপন এর নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করেন। এসময় তাদের দেহসহ ঘরবাড়ি তল্লাশি করে ১২ কেজি গাঁজা,২ লিটার বাংলা মদ, ৯টি লাইটার,১টি দেশীয় চাপাতি, ১টি চাইনিজ রিং ও ৪টি ইন্ডিয়ান মদের খালী বোতল জব্দসহ উদ্ধার করা হয়েছে।

সেনা অভিযান শেষে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এস আই আনোয়ার হোসেন ও এস আই আলমগীর হোসেন এর কাছে উদ্ধারকৃত সামগ্রী ও সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ২৬ বীর- এর বিএ-১১৩১৮ ক্যাপ্টেন অর্ণব কবির পাপন বলেন, আর্মির গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মোঃ চাঁন মিয়া, মোঃ ফরহাদ হোসেন ,মোঃ অন্তর মিয়া, মোঃ নাঈমুর রহমান ও তনুর বাড়িতে তল্লাশি করে গাঁজা,মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং মাদক কারবারীর সাথে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এই অভিযানকে এলাকার সচেতন মহল সাধুবাদ জানিয়ে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD