March 2, 2026, 8:50 pm
শিরোনাম :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক

সরিষাবাড়িতে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, September 18, 2025
  • 124 সময় দেখুন

সরিষাবাড়িতে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই সভাটি আয়োজিত হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদের সভাপতিত্বে সভায় উপজেলার ৪৩টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এসআই বিকাশ চন্দ্র সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

সভায় উপস্থিত বক্তারা, বিশেষ করে পূজা উদযাপন ফ্রন্ট কমিটির আহ্বায়ক মহাদেব চন্দ্র সাহা, পূজা চলাকালীন সময়ে প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও শংকর লাল রায় ও পলাশ কৃষ্ণ পাল অলক সভায় বক্তব্য রাখেন। এই মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD