March 2, 2026, 12:49 pm
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শহীদ মোকলেছুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন।

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, August 6, 2025
  • 425 সময় দেখুন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মোকলেছুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন।

স্টপ রিপোর্টার:

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়িতে অবস্থিত শহীদের কবরস্থানে এই শ্রদ্ধাঞ্জলি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসিন উদ্দিনের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শহীদের কবর জিয়ারত করেন। এ সময় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি দল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। পরে উপস্থিত সকলে শহীদ মোকলেছুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোপাল চন্দ্র রায়, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাবের হোসেন বিপুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় জনসাধারণ এই ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন যে, এটি নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD