April 7, 2026, 10:55 am
শিরোনাম :
শরনখোলায় অষ্টমশ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা কুমিল্লা নিমসার বাজারে উচ্ছেদ অভিযানে ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ আখাউড়ায় বিজিবি’র অভিযানে আড়াই কোটি টাকার শাড়ি জব্দ! রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে তিন বাসে আগুন বিঝু উৎসব ঘিরে দীঘিনালায় ৯ কমিটিকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা। কটিয়াদীতে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীসহ আটক-৩ মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার হরিণ শিকারী আটক সুন্দরবনে মালা ফাদসহ যতই আটক ততই বাড়ছে প্রতিদিন ফাঁদ

শরনখোলায় অষ্টমশ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, April 7, 2026
  • 36 সময় দেখুন

শরনখোলায় অষ্টমশ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যা

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

শরণখোলায় অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী দীপ্তি শিকদার বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার আমড়াগাছিয়া গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে। 

শরণখোলা থানার এস আই আব্দুল আজিজ জানান, প্রেমের ঘটনা জানাজানি হওয়ায় ঐ কিশোরী ভয়ে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দীপ্তি শিকদার ওই গ্রামের রবীন শিকদারের মেয়ে ও আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 

এব্যাপারে শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শামিনুল হক জানিয়েছেন। 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD