March 2, 2026, 2:24 pm
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাবিতে ছাত্রী হয়রানির অভিযোগ

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, August 18, 2025
  • 451 সময় দেখুন

রাবিতে ছাত্রী হয়রানির অভিযোগ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের একজন অধ্যাপকের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত ৪ আগস্ট ওই শিক্ষকের চেম্বারে এ ঘটনা ঘটে ।

অভিযুক্ত অধ্যাপক প্রভাস কুমার কর্মকার বিভাগটির বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এ ঘটনায় বিচার চেয়ে গত বুধবার বিভাগের মাস্টার্সের ভুক্তভোগী শিক্ষার্থীর মা পরিসংখ্যান বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের পর বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম।

পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিভাগের মাস্টার্সের ওই শিক্ষার্থী ক্লাসে উপস্থিতির হার জানতে অধ্যাপক প্রভাস কুমারের চেম্বারে গিয়েছিলেন। তখন ওই অধ্যাপক তাকে পরে একদিন ফোন করে আসতে বলেন। পরে ওই ছাত্রী আবার অধ্যাপকের চেম্বারে গেলে তিনি সাজেশন দেওয়ার কথা বলে পরীক্ষার প্রশ্নপত্র দেন এবং তা খাতায় লিখতে বলেন। এ সময় তিনি ছবি তুলতে নিষেধ করেন। এক পর্যায়ে অধ্যাপক তার শরীরের বিভিন্ন স্থানে ‘অশোভনভাবে স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন’ বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘অভিযোগের পর বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।’

তবে তদন্ত কমিটিতে কতজন সদস্য রয়েছেন বা তারা কারা, সে বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হননি বিভাগীয় সভাপতি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD