March 2, 2026, 10:03 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহী চাপাইনবয়াবগঞ্জ বাস চলাচল বন্ধ।

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, July 28, 2025
  • 131 সময় দেখুন

রাজশাহী চাপাইনবয়াবগঞ্জ বাস চলাচল বন্ধ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল থেকে রুটটিতে বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।

শ্রমিকদের অভিযোগ, শনিবার (২৬ জুলাই) রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের চালক ও শ্রমিকদের সঙ্গে রাজশাহীর চালকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করেন রাজশাহীর চালকরা। ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর একটি বাস ভাঙচুর করেন স্থানীয় চালকরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।

তবে বাসমালিকরা জানান, রাজশাহী মহানগরী থেকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী গোদাগাড়ীর বালিয়াঘাটা মোড় পর্যন্ত বাস চলাচল করছে। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস ছাড়ছে না।

বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তাদের মধ্যে কেউ কেউ মাঝপথে বাস থেকে নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।

রাজশাহীর রেলগেট এলাকা থেকে বাসে ওঠা এক যাত্রী শফিকুল বলেন, গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ হলেও বাসওয়ালারা বলছে, গোদাগাড়ী নামিয়ে দেবে। এরপর সেখান থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হবে।

অপর এক নারী বলেন, এই রকম বাস বন্ধ করে দেওয়া, বাড়তি ভাড়া, বারবার উঠানামা—সব মিলিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসবের দ্রুত সমাধান দরকার।

পরিস্থিতি নিয়ে নজরুল ইসলাম হেলাল বলেন, একটু ঝামেলা হয়েছে ঠিকই, কিন্তু মারামারি বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়টি সমাধানে কাজ করছি। আশা করছি, দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD