March 2, 2026, 12:50 pm
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীতে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ।

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, August 8, 2025
  • 122 সময় দেখুন

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে রেললাইন ভেঙে ট্রেন চলাচল বন্ধ।
রাজশাহীর নন্দনগাছীতে রেললাইন ভেঙে যাওয়ায় প্রায় আড়াই ঘণ্টা সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে লাইন মেরামত শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস নন্দনগাছী অতিক্রম করার কিছুক্ষণ পর স্থানীয়রা রেললাইনে ভাঙন দেখতে পান এবং রেল কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রেল বিভাগের কর্মীরা দ্রুত মেরামত কাজে নেমে পড়েন।

তিনি আরও বলেন, রেললাইন ভাঙার কারণে রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে ছিল। মেরামত কাজ শেষ হলে এসব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। সে কারণে প্রতিটি ট্রেনের সিডিউল গরমিল হয় ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD