March 2, 2026, 1:09 pm
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস হামলা

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, November 14, 2025
  • 81 সময় দেখুন

রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস হামলা

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওফিক রহমান সুমনকে (১৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে রাজপাড়া থানায় বিচারক নিজেই বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় লিমন মিয়াকে (৩৫) একমাত্র আসামি করা হয়েছে। হামলার পরপরই পুলিশ তাকে ঘটনাস্থল থেকে আটক করে এবং পরে গ্রেফতার দেখায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, লিমনকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে ঘটনাটির পেছনের কারণ ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে নিহত তাওফিকের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. কফিল উদ্দিন জানান, ধারালো অস্ত্রের আঘাতে ডান ঊরু, ডান পা ও বাম বাহুর রক্তনালি ছিঁড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।

একই সঙ্গে অভ্যন্তরীণ রক্তক্ষরণও ছিল।
তাওফিকের গলায় দাগ থাকার বিষয়ে তিনি বলেন, নরম কিছু দিয়ে শ্বাসরোধের চেষ্টা থেকে এমন দাগ তৈরি হতে পারে। তবে এটি মৃত্যুর মূল কারণ নয়। ধারালো অস্ত্রের আঘাত এবং শ্বাসরোধের চেষ্টা সম্ভবত একই সময়ে ঘটেছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর ডাবতলা এলাকায় বিচারকের বাসায় এ হামলার ঘটনা ঘটে। এতে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী (৪৪) গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ধস্তাধস্তিতে লিমনও আহত হন। তার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদোনেরপাড়া গ্রামে।

এ ঘটনায় এলাকায় শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের সত্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD