March 2, 2026, 11:19 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহীতে ছিনতাইকারী আটক।

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, July 30, 2025
  • 486 সময় দেখুন

রাজশাহীতে ছিনতাইকারী আটক

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে ছিনতাইকারী আটক করা হয়েছে ।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ মোড় এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: জুম্মন ইসলাম শান্ত (২৬) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার নুরুল বাশার এর ছেলে ।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৯ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রাত সোয়া ৯টায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশের একটি টিম মহানগর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের জন্য এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানা পুলিশের এসআই মো: আব্দুল হাকিম সরকার ও তাঁর টিম গতকাল রাত সাড়ে ৯টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জুম্মন ইসলাম শান্তকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে লোহার তৈরি একটি চাইনিজ কুড়াল, একটি স্টিলের চাকু, লোহার তৈরি একটি হাসুয়া, লোহার তৈরি দুইটি হাতুড়ি, লোহার একটি জিআই পাইপ, একটি প্লাস ও কাঠের তৈরি একটি হকিস্টিক উদ্ধার করে চন্দ্রিমা থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উল্লিখিত স্থানে সে মাঝে মাঝে অবস্থান করতো এবং ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রগুলো রেখেছে। আরও জানা যায় আরএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ছিনতাই করাই ছিল তার পেশা ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD