March 2, 2026, 5:44 pm
শিরোনাম :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক

যৌতুক মামলায় এস, আই, কারাগারে।

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, September 3, 2025
  • 350 সময় দেখুন
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

যৌতুক মামলায় এস, আই, কারাগারে

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর তানোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন মামলায় এক আসামী পুলিশের এসআই এখন কারাগারে। তার নাম কাউসার আলী (২৬)। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে কর্মরত ছিলেন। বাড়ি তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর মহল্লায়। তিনি ওই মহল্লার বাসিন্দা রফিকুল ইসলামের পুত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে আনিসা ইসলাম তৃপ্তি (২২) বাদি হয়ে স্বামী কাউসার আলীসহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- তার পিতা রফিকুল ইসলাম ও মা তহমিনা বেগম। যার মামলা নম্বর-১০৩/২০২৪ (তানোর)। ওই মামলায় ৩ সেপ্টেম্বর বুধবার কাউসার আলী আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করেন। কিন্তু বিজ্ঞ আদালত তার জামিন না মুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি মোবাইলে নিশ্চিত করেছেন তৃপ্তি।

পরিবার সূত্রে জানা গেছে, বিগত ২০২২ সালের ২৯ জুলাই ময়েনপুর গ্রামের রবিউল ইসলাম রুবেলের কন্যা তানিসা ইসলাম তৃপ্তির সঙ্গে একই গ্রামের রফিকুল ইসলামের পুত্র কাউসার আলীর বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান হয়। যার বয়স প্রায় দেড় বছর। কিন্তু বিবাহ পরবর্তী সময়ে জামাই এসআই কাওসার আলী যৌতুক বাবদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তার কাছ থেকে নেয়। এতে তারা প্রায় ৪ মাস ভালোভাবে ঘর-সংসার করে। এরপরে কাউসার আলীর নির্দেশে তার পিতা-মাতা তৃপ্তিকে বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ আরো পনের লাখ টাকা নিয়ে আসার জন্য প্রতিনিয়ত চাপ দিতে থাকে। এমনটি সম্ভব না হলে তৃপ্তির বাবার ১০ বিঘা জমি ভোগ-দখলে ছেড়ে দেবার জন্য বলা হয়। এছাড়াও গ্রামে পাঁকা বাড়ি তৈরি করে দেয়ার জন্য নানাভাবে চাপ দেয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD