March 2, 2026, 10:05 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদানের লক্ষ্যে যাচাই-বাছাই।

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, July 30, 2025
  • 462 সময় দেখুন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদানের লক্ষ্যে যাচাই-বাছাই

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদানের লক্ষ্যে যাচাই-বাছাই শুরু হয়েছে।

মেহেরপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে অনুদান প্রদানের লক্ষ্যে যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, বিআরটিএ ইন্সপেক্টর জিয়াউর রহমান প্রমুখ।

সভায় জানানো হয়, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের ক্যাটাগরি অনুযায়ী ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হবে।

উল্লেখ্য, যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের অনুদানের জন্য সুপারিশ করা হবে এবং তা দ্রুত কার্যকর করা হবে বলে জানান ইউএনও।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD