March 2, 2026, 8:51 pm
শিরোনাম :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক

ভারতের কারাগারে জামালপুরের -৩ কিশোর

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, September 17, 2025
  • 231 সময় দেখুন

নিজস্ব প্রতিনিধি :

দক্ষিণ আফ্রিকায় উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে দালালদের প্রলোভনে পড়ে চার বছর ধরে ভারতের কারাগারে বন্দি রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তিন কিশোর।

পরিবারগুলোর দাবি, ভারতের উত্তর প্রদেশের লখনৌ কারাগারে তাদের আটকে রাখা হয়েছে। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও তাদের ফিরিয়ে আনতে না পারায় এখন হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবারগুলো।

বন্দি থাকা এই তিন কিশোর হলো মাদারগঞ্জ পৌরসভার জোনাইল পক্ষীমারি এলাকার মো. সোনা মণ্ডলের ছেলে মেহেদি (১৯), মো. জয়নাল মিয়ার ছেলে মমিন (১৮), এবং মো. রেজাউল করিমের ছেলে শাওন (১৬)।

পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে একটি দালাল চক্রের মাধ্যমে এই তিন কিশোরকে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। দালালরা তাদের অবৈধ পথে ভারত হয়ে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার পর দালালরা তাদের ভারতীয় পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই তারা ভারতের কারাগারে বন্দি।

পরিবারগুলো বলছে, প্রথমে দালালরা তাদের মুক্তির আশ্বাস দিলেও, এখন আর কোনো যোগাযোগ করছে না। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কাছে সাহায্য চেয়েও কোনো ফল না পাওয়ায় তারা এখন চরম অসহায়। পরিবারের সদস্যরা দ্রুত তাদের সন্তানদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD