March 2, 2026, 5:54 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ এক সপ্তাহ পর ফেরত দিল ভারতীয় পুলিশ

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, July 9, 2025
  • 147 সময় দেখুন

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ এক সপ্তাহ পর ফেরত দিল ভারতীয় পুলিশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ইব্রাহিম বাবুর লাশ এক সপ্তাহ পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

মঙ্গলবার রাত ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকের পর ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেন। দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপির মেইন পিলার ৭৬ নং এর কাছে শূন্য লাইনে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মাসুদ হায়দার, সহকারী পরিচালক মো. হায়দার আলী, দর্শনা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. এনায়েত হোসেন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মহিবুল্লাহ, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, ৩২ বিএসএফের অধিনায়ক শ্রী সুজিত কুমার, হালদার পাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি তপস্যর কুমার, কৃষ্ণগঞ্জ থানার ওসি শ্রী সৌগত রায়। এ সময় নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।পতাকা বৈঠক শেষে ভারতীয় পুলিশ বাংলাদেশী নিহত যুবক ইব্রাহিম বাবুর লাশ দামুড়হুদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে নিহতের ভগ্নীপতি মো. এনামুল হক মরদেহ পুলিশের কাছ থেকে বুঝে নেন।

প্রসঙ্গতঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে গত বুধবার ইব্রাহিম বাবু (৩২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হন। নিহত ইব্রাহিম বাবু (৩২) ঝাঁঝাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে।বুধবার দুপুরে আমার ইব্রাহিম বাবুসহ ৪-৫ জন গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এসময় অসাবধানতাবশত সীমান্তের ৭৯ নম্বর মেন পিলার পার হয়ে ভারতে ঢুকে পড়লে সেখানকার ৩২ বিএসএফ হালদারপাড়া ক্যাম্পের সদস্যরা ২ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বাবু।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD