March 2, 2026, 11:36 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাফাখুম জলপ্রপাতে পর্যটক নিখোঁজ-১

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, November 15, 2025
  • 124 সময় দেখুন

নাফাখুম জলপ্রপাতে পর্যটক নিখোঁজ-১

থানচি, বিশেষ প্রতিনিধি।
উশৈনু মারমা

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম জলপ্রপাত এলাকায় এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকেলে নাফাখুমে গোসল শেষে সঙ্গীদের সঙ্গে ফেরার সময় থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
৩৮ বিজিবির অধীনস্থ ইয়াংরাই বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, আজ শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ৭টা ৩০ মিনিটে পাঁচ সদস্যের একটি পর্যটক দল ক্যাম্পে উপস্থিত হয়ে জানায়—তারা মোট ১৭ জন একটি দল নিয়ে আলীকদম থেকে টেন্ডুমুখের দুর্গম পাহাড়ি রাস্তা অতিক্রম করে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নাফাখুম এলাকায় পৌঁছান। তবে তারা কোনো ধরনের স্থানীয় গাইড ছাড়াই ভ্রমণে বের হয়েছিলেন।

দলটি জানায়, নাফাখুম জলপ্রপাতে গোসল শেষে সবাই উপরে উঠে এলেও দলের একজন সদস্য মোঃ ইকবাল হোসেনকে (২৪) আর খুঁজে পাওয়া যায়নি। রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি, এবং আজ পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।

ঘটনা জানামাত্র ইয়াংরাই বিজিবি ক্যাম্প একটি টহল দল এলাকায় প্রেরণ করে এবং নিখোঁজ পর্যটকের খোঁজে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। এ ছাড়া ক্যাম্পে যাওয়া ৫ জন পর্যটককে থানচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।নিখোঁজ পর্যটকের পরিচয় নাম: মোঃ ইকবাল হোসেন (২৪)পিতা: মফিজুল ইসলাম ঠিকানা: রসুলনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকা
নিখোঁজ পর্যটকের সন্ধানে বিজিবি পুলিশ ও থানচি ফায়ার সার্ভিস এন্ড সিভিল এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD