ধনবাড়ীর কেন্দুয়ায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইসলামী মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কেন্দুয়ায় অবস্থিত জয়েন–রিজিয়া বাইতুল কুরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও সাকিব–সানজিদ এতিম খানা-এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান ও ইসলামী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ জানুয়ারি ২০২৬ ইং (শনিবার) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে পাগড়ী পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে যেসব শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হয় তারা হলেন
মোঃ আবু হাসান রাফি,
মোঃ ত্বকি ওসমানী,
মোঃ রিয়াদ হাসান,
মোঃ মহিব উল্লাহ,
মোঃ মেহেদী হাসান
ও মোঃ মুরতাজা হাসান।
মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব সুলতান আহমেদ-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ কারী মাহবুবুল হক (দা: বা:), মুহতামিম, মাদ্রাসায়ে লাওহে মাহফুজ, মধুপুর, টাঙ্গাইল।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন মুফতি নাজমুল হাসান (দা: বা:), মুহতামিম, দারুল উলুম ধনবাড়ী, টাঙ্গাইল।
বক্তারা বলেন, হাফেজে কুরআন তৈরি করা জাতি গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এতিম ও অসহায় শিশুদের কুরআনের আলোয় আলোকিত করতে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। তারা মাদ্রাসা ও এতিমখানার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয।


Leave a Reply