March 2, 2026, 7:41 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দীঘিনালায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 199 সময় দেখুন

দীঘিনালায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ।

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের চংগাছড়ি বাজার এলাকা থেকে সামিরা আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ সামিরা চংগাছড়ি গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছোট মেয়ে। সে চংগাছড়ি ফুলচান কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিন সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সামিরা। পরে চংগাছড়ি বাজার এলাকায় তাকে শেষবারের মতো দেখা যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালান এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। বিষয়টি জানিয়ে সামিরার বাবা আব্দুল মান্নান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি নিখোঁজ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD