March 2, 2026, 12:06 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুর জেলার সরিষাবাড়ীতে পৌর বিএনপি’র সভাপতি শাহীন,পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, July 7, 2025
  • 610 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১৭ বছর পর অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন জাঁকজমক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সরিষাবাড়ী আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

৬৩৯ জন কাউন্সিলরের ভোটে সভাপতি পদে এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী লেকু পেয়েছেন ২৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম পিন্টু ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে অপর প্রার্থী শাহ আফরাফুল আলম ফকির পেয়েছেন ২৬৫ ভোট।

নব-নির্বাচিত সভাপতি এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন এর আগে উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি সাবেক পৌর মেয়র ছিলেন। সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হিসেবে দলীয় পদে রয়েছেন।

দ্বি-বার্ষিক সম্মেলন দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আলোচনা সভা শেষে দুপুরে দ্বিতীয় পর্বে ৬৩৯ জন কাউন্সিলরের গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম সম্মেলনের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, জামালপুর পৌর বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল এবং সহ-প্রচার সম্পাদক শিপার মেহেদী ফেরদৌস উপস্থিত ছিলেন। পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলন পরিচালনা করেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন।

দীর্ঘদিন পর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতা-কর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD