March 2, 2026, 4:23 pm
শিরোনাম :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক

জামালপুরে নাশকতা মামলায় আওয়ামীলীগের -২ নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, October 27, 2025
  • 175 সময় দেখুন

বিশেষ প্রতিনিধি :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও নাশকতার অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী থেকে দুই স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৬ অক্টোবর) বিকালে সরিষাবাড়ী থানাধীন সাতপোয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সরিষাবাড়ী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (৪৭) এবং ১নং সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম (৫৫)।

পুলিশ প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ০৪ আগস্ট ২০২৪ তারিখে দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবীর কর্মসূচির অংশ হিসেবে সরিষাবাড়ী থানাধীন আরামনগর বাজার থেকে ছাত্র-জনতার একটি মিছিল শিমলাবাজার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল।

​অভিযোগে বলা হয়েছে, মিছিলটি সরিষাবাড়ী-জামালপুরগামী পাকা রাস্তার ওপর পৌঁছামাত্রই গ্রেপ্তারকৃত দুই আসামিসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী লোহার পাইপ, রাম-দা, ককটেলসহ দেশীয় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান নেন। মিছিলটি ঘটনাস্থলে আসা মাত্রই অভিযুক্তরা ছাত্র-জনতা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এই হামলায় বাদীসহ মিছিলে অংশগ্রহণকারী অনেকেই গুরুতর জখম হন এবং প্রাণ রক্ষার্থে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

​তদন্তকারী কর্মকর্তা তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছেন, স্থানীয় তদন্তে গ্রেপ্তারকৃত আসামীদ্বয় এই মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, আসামীদ্বয় অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির এবং ঘটনার দিন ও পূর্বে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। এছাড়া তারা তৎকালীন সরকারের সময় সরিষাবাড়ী থানা এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে সকল প্রকার আগ্রাসনমূলক কর্মকান্ডে সরাসরি অংশগ্রহণ করতেন বলেও জনশ্রুতি রয়েছে।

​সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জেল হাজতে আটক রাখা প্রয়োজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত অব্যাহত আছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD