March 2, 2026, 2:26 pm
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, August 12, 2025
  • 136 সময় দেখুন

জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসাইন
বিশেষ প্রতিনিধি :জামালপুর।

জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ এর বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান “প্রযুক্তি নির্ভর যুব শক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” ১২ ই আগস্ট রোজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের ফৌজদারী মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো: ওয়ারেস আলী মামুন, জামালপুর জেলা প্রেসক্লাব এর সভাপতি ফজলে এলাহী মাকাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সাইফুল ইসলাম খান, সহকারী পরিচালক মো: মকবুল হোসেন, দোস্ত এইড বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, এসপিকে এর নির্বাহী পরিচালক মো: এনামুল হক, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী মো: মেহেরুল হাসান, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলার শাখার কোষাধক্ষ্য মো: বিলাত আলী, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আল বিল্লাল খান, মানবাধিকার কর্মী এস এম জুয়েল রানা, মানবাধিকার ও গণমাধ্যম কর্মী আনোয়ার হোসাইন এবং গোলাম মোস্তফা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সকল যুব সংগঠনের সদস্যবৃন্দ, আত্নকর্মী, যুবউদ্যোক্তাসহ জেলার গণমাধ্যম কর্মীগন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD