March 2, 2026, 9:51 pm
শিরোনাম :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক

চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেল থেকে মাসুম নামে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, September 20, 2025
  • 125 সময় দেখুন

চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেল থেকে মাসুম নামে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেল থেকে মাহবুবুর রহমান মাসুম (৩৫) নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা আবাসিক হোটেল থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান মাসুমের মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার তিনি তিন বন্ধুর সঙ্গে চুয়াডাঙ্গায় বেড়াতে এসে চুয়াডাঙ্গা শহরের ওই আবাসিক হোটেলে ওঠেন।
কর্তব্যরত হোটেলের ম্যানেজার সাগর জানান, তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরে তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু হোটেল ত্যাগ করলেও মাসুম ওই কক্ষে থেকে যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিষয়টি খবর পেয়ে পুলিশ হোটেলের চতুর্থ তলার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে তদন্তে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন। পাশাপাশি সিআইডি ও পিবিআই তদন্তে অংশগ্রহণ করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
নিহত ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান মাসুম চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD