March 2, 2026, 11:18 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুয়াডাঙ্গায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান।

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, July 31, 2025
  • 263 সময় দেখুন

চুয়াডাঙ্গায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান।

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)” স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন SEDP (Secondary Education Development Program) এর অধীনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, চুয়াডাঙ্গা সদর এবং জেলা শিক্ষা অফিস, চুয়াডাঙ্গার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ,এস. এম.সহকারী কমিশনার (ভূমি),আশিস মোমতাজ, আবদুল্লাহ আল নাঈম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চুয়াডাঙ্গা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউল হক, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব),মোছাঃ দিল আরা চৌধুরী, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব), চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
পরে অনুষ্ঠানে জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন এবং শিক্ষাক্ষেত্রে তাদের নিরলস পরিশ্রম ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD