March 2, 2026, 2:24 pm
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ টি প্রতিষ্ঠান কে ৩২ হাজার টাকা জরিমান।

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, August 13, 2025
  • 238 সময় দেখুন

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে মুদি দোকান ও বীজ,
কীটনাশকসহ বিভিন্ন পণ্যের দোকানে অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি (১২-০৮-২৫) : চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা থানা রোড ও কার্পাসডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
আজ সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় মুদি দোকান ও বীজ ভান্ডার তদারকি করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বলেন,এ সময় অননুমোদিত শিশু খাদ্য, বীজের প্যাকেটের গায়ে মেয়াদ মূল্য ইত্যাদি উল্লেখ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ বীজ সংরক্ষণ ও বিক্রয় করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মো: মোমিনুল ইসলাম এর প্রতিষ্ঠান মেসার্স মোমিন স্টোরকে ৩৭ ধারায় ৫ হাজার টাকা ও মো: মোস্তাফিজুর রহমান এর প্রতিষ্ঠান মেসার্স ইসলাম বীজ ভান্ডারকে ৩৭, ৫১ ধারায় ২০ হাজার টাকা এবং মো: আতিকুল ইসলাম এর প্রতিষ্ঠান মেসার্স আসিফ বীজ ভান্ডারকে ৫১ ধারায় ৭ হাজার টাকা সহ সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন বহিরাঙ্গন অফিসার, জ়েলা বীজ প্রত্যয়ন কার্যালয়, চুয়াডাঙ্গা জনাব সালমা জাহান নিপা; ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম, ও জেলা পুলিশের একটি টিম।
এ সময় সংশ্লিষ্ঠ ব্যবসায়ীদের যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণপূর্বক ক্রয়-বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।
এই তদারকি কার্যক্রমে সার্বিক সহযোগিতা ছিলেন জনাব মো: আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার; জনাব মো: আসিফ ইকবাল, কৃষি সম্প্রসারণ অফিসার; জনাব মো: রফিকুল ইসলাম, প্রতিনিধি, ক্যাব ও জেলা পুলিশের একটি টিম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD