March 2, 2026, 7:16 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, July 15, 2025
  • 497 সময় দেখুন

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

আজ ১৫ই জুলাই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার কবরী রোড, পাইকারী মাছ বাজার ও গমপট্টি এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
সকাল ১১.০০ থেকে ০১.৩০ পর্যন্ত পরিচালিত অভিযানে ভেটনারী ঔষধ, পাইকারী মাছ বাজার ও চাউল বাজার তদারকি করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে মো: আব্দুর রাজ্জাক এর ভেটনারী ঔষধের দোকান মেসার্স মোহাম্মদ ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । শুধু মাত্র ট্রেড লাইসেন্স নিয়ে, কোন প্রকার ড্রাগ লাইসেন্স ব্যতিত দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছেন এর প্রেক্ষিতে দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এসময় মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশেরর একটা টীম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD