March 2, 2026, 6:20 pm
শিরোনাম :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক

চুয়াডাঙ্গায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, October 7, 2025
  • 269 সময় দেখুন

চুয়াডাঙ্গায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে

চুয়াডাঙ্গা, প্রতিনিধি (০৭-১০-২৫) চুয়াডাঙ্গায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কনফারেন্সে রুমে এ আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে কি নোট উপস্থাপন করেন ডা. ইমরান হাসিব। অনুষ্ঠানে জানানো হয় জেলার ৪ উপজেলায় ২ লাখ ৭৭ হাজার জনকে টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। সেই লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম চলছে। ইতিমধ্যে ৪২ ভাগ নিবন্ধন করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টিকাদান কার্যক্রম চলবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে ১ ডোজ টিসিভি টিকা দেয়া হবে।
অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক মানিক আকবরসহ জেলার গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, এই ভ্যাকসিনের কোন সাইড ইফেক্ট নেই। আপনাদের সন্তানকে নির্ভয়ে টাইফয়েডের টিকা দিতে পারেন। সরকারের মহত এ কার্যক্রমকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD