March 2, 2026, 5:55 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

গত কয়েক দিনের রেকর্ড বৃষ্টিতে ফেনীতে তীব্র জলাবদ্ধতা

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, July 9, 2025
  • 259 সময় দেখুন

গত কয়েক দিনের রেকর্ড বৃষ্টিতে ফেনীতে তীব্র জলাবদ্ধতা

ফেনী প্রতিনিধি :

গত কয়েক দিনের রেকর্ড বৃষ্টিতে ফেনীতে তীব্র জলাবদ্ধতা। গত ২৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি বছরে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। বৃষ্টিপাতে শহরে জলাবদ্ধতা ও নদীতে ভাঙন ও জনদূর্ভোগ দেখা দিয়েছে।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টা হতে আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২ টার মধ্যে এ বৃষ্টিপাত হয়।জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, টানা বৃষ্টির কারণে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে কোমর পরিমান পানি, এছাড়াও রামপুর, শাহীন একাডেমি , পাঠান বাড়ি, নাজির রোড, সদর হাসপাতাল মোড়, পেট্রো বাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দূর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। এছাড়া টানা বৃষ্টিতে ফুলগাজীতে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে। ফেনী শহরের বিভিন্ন বাসায় পানি ঢুকে পড়ায় শহরের নিচু এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে ছুটে যাচ্ছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, সীমান্তবর্তী মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বাড়ছে। তবে এখনও তা বিপদ সীমার নিচে রয়েছে। ফেনীর ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মঙ্গলবার সকালে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদী গর্ভে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের ফলে এর আগেও মুহুরী নদীর পাড় ভেঙে কয়েকটি দোকান ঘর নদীগর্ভে তলিয়ে যায়। মঙ্গলবার সকালে দুটি দোকান নদীতে ভেঙে পড়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD