March 2, 2026, 3:03 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, January 18, 2026
  • 103 সময় দেখুন

খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ

শেখ খায়রুল ইসলাম
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

শীতের তীব্রতা ও কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলায় গরিব এবং অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী এবং কম্বল বিতরণ করেছেন ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশ এম্বাসীর বৈদেশিক সহায়তা বিষয়ক ডিরেক্টর রাশেদ আল মাইল আল জাবি। ১৮ জানুয়ারী রবিবার সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর
জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে দুই শতাধিক গরিব পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।কম্বল বিতরণ শেষে রাশেদ আল মাইল আল জাবি এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন। তিনি হেলথ কেয়ার সেন্টার ও মাদ্রাসা ঘুরে ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে রাশেদ আল মাইল আল জাবি তালতলা জামে মসজিদে যান এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বাংলাদেশে আরব আমিরাতের সাহায্য সহয়তা আব‍্যহত থাকবে বলে আশ্বস্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার এনামুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাক যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন,কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার প্রমুখ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।কম্বল এবং ত্রাণ সামগ্রী পেয়ে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা ইউনাইটেড আরব আমিরাতের এই অনুদান পেয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন।আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।স্থানীয় লোকজন ‘শুকরান এমারত’ শ্লোগান ধ্বনিতে মুখর করে তোলে পরিবেশ ।আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম,কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা শেখ ইস্কান্দার আলি, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম,পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন,আকিজ উদ্দিন,প্রেস ক্লাবের সভাপতি মোঃশফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD