March 2, 2026, 4:25 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুষ্টিয়ায় রথ মেলায় চাঁদাবাজি । সংবাদ সংগ্রহে সাংবাদিকরা লাঞ্ছিত।

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, July 6, 2025
  • 246 সময় দেখুন

কুষ্টিয়ায় রথ মেলায় চাঁদাবাজি ।
সংবাদ সংগ্রহে সাংবাদিকরা লাঞ্ছিত

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার এনএস রোডের দুই পাশে ফিরতি রথযাত্রা উপলক্ষে গ্রামীণ মেলায় কুষ্টিয়া পৌরসভার ভুয়া খাজনা রশিদে চাঁদাবাজি করছে এক শ্রেণীর দুর্বৃত্তরা।
এমনই খবর পেয়ে ৫ই জুলাই দুপুর ১টা কুষ্টিয়ার বাণিজ্যিক প্রাণকেন্দ্র এনএস রোডের তোফাজ্জল হেলথ কেয়ারের সামনে গেলে ৭-৮জনের একটি চাঁদাবাজ দল রথযাত্রা উপলক্ষে গ্রামীণ মেলায় আগত প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ৫০, ১০০ কোন কোন ক্ষেত্রে ২০০ টাকা পর্যন্ত পৌরসভার খাজনা আদায়ের ভুয়া স্লিপ দিয়ে টাকা আদায় করছে এই চাঁদাবাজ গ্রুপ।
সরেজমিনে গেলে তখনো অস্থায়ী দোকানগুলো থেকে পৌরসভার ভুয়া রসিদ দিয়ে টাকা আদায় করছিল এসব চাঁদাবাজরা। সেসময় ক্যামেরায় অবৈধভাবে টাকা আদায়ের দৃশ্য ধারণ করা হয়। পরে পৌরসভার রশিদ দিয়ে চাঁদা আদায়কারীদের কাছে পৌরসভার অনুমতি না থাকার পরও কিভাবে চাঁদা আদায় করছে জানতে চাইলে, এটিএন বাংলা ও জাতীয় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি খ. তুহিন আহমেদসহ ঘটনাস্থলে থাকা স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপর হামলা করে চাঁদাবাজরা। এ সময় সঙ্গে থাকা ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি ক্যামেরা পার্সেন্ট সালাউদ্দিন আহমেদের মানিব্যাগ ছিনিয়ে নেয় এই দুর্বৃত্তরা। এ ঘটনায় কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর কৌশিক আহমেদের ডান হাত খ্যাত রোমান (৪৫), পিতা: মজনু, শামিম (৪০), পিতা: মৃত লাল উভয়ের বাড়ি আড়োয়াপাড়া। এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো: মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এ ধরনের অভিযোগ আমরা আগেও শুনেছি। এ বিষয়ে থানায় জাল রশিদে খাজনা আদায়ের কারনে থানায় অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD