April 3, 2026, 8:41 pm
শিরোনাম :
মাদারগঞ্জে আনসার কমান্ডার পরিচয়ে অবৈধভাবে মাটি উত্তোলন, ভেকু ধ্বংস ও ব্যাটারি জব্দ চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হলকা : তাপমাত্রার পারদ ৩৯ ডিগ্রি ছাড়ল ১৪ বছরের বিচ্ছেদ ঘুচিয়ে মানবতার ছোঁয়ায় আপন ঠিকানায় ফিরলেন সেলিম চুয়াডাঙ্গায় পারদ ৩৬ ডিগ্রি ছাড়ালো: তীব্র গরমে নাকাল জনজীবন মাদারগঞ্জে শিশুকে ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার শরণখোলায় মাদক বিরোধী অভিযান!কারবারীদের বাড়ি বাড়ি তল্লাশী!জনমনে স্বস্তি অর্থনৈতিক অঞ্চলে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন দস্যুদের আতঙ্কে সুন্দরবনে যাচ্ছেন না শরণখোলার মৌয়ালরা রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি গঠন

কুমিল্লায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত-২ আহত-৭

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, February 16, 2026
  • 143 সময় দেখুন

কুমিল্লায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত-২ আহত-৭

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা দাউদকান্দির ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জিংলাতলি এলাকায় ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৭ জন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জিংলাতলি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো: মিজানুর রহমান (৪৭) চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের আবুদুর রাজ্জাক মিয়ার ছেলে ও ফারুক হোসেন (৩৭) অটোচালক দাউদকান্দি উপজেলার বাহাদুরখোলা গ্রামের হারুন মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাস দাউদকান্দির জিংলাতলি এলাকায় পৌঁছালে পৃথক আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে একটি অটোরিকশাসহ এ দুর্ঘটনা ঘটে। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকসাসহ সড়কের পাশে মাছের ঘেরে পড়ে যায়। অন্য বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় উদ্ধারকারীরা জানান, আমরা কয়েকজন মাছের প্রজেক্টে কাজ করছিলাম। সড়কে আওয়াজ শুনে তাকিয়ে দেখি কয়েকটি পল্টি খেয়ে বাসটি আমাদের প্রজেক্টে পড়ছে। দৌড়ে এসে কয়েকজনকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে যাই। অটোচালক ঘটনাস্থলেই মারা যায়। আর প্রজেক্টটি শুকনো ছিল,পানি থাকলে হয়তো আরো বেশি প্রান যেতো।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দিলরুবা শারমিন জানান, এ ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে নিয়ে আসলে দু’জন মারা যায় । তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসেন বলেন, বাস দূর্ঘটনার খবর পেয়ে আমাদের দু’টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত বা নিহত কাউকে পাইনি। আমরা আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম বলেন, বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোসহ খাদে পড়ে যায়। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD