March 2, 2026, 7:42 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কাজিপুরে কৃষিজমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট, ৭০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • Update Time : Monday, December 15, 2025
  • 73 সময় দেখুন

কাজিপুরে কৃষিজমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট, ৭০ হাজার টাকা জরিমানা

লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজন ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ লক্ষিপুর, চালিতাডাঙ্গা, কাজিপুর এবং চকপাড়া, মাইজবাড়ী, কাজিপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযানে কৃষিজমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার দায়ে ০২টি মামলায় সংশ্লিষ্ট দুইজনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব নাঈমা জাহান সুমাইয়া, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাজিপুর, সিরাজগঞ্জ। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় কাজিপুর থানার একটি চৌকস পুলিশ টিম সঙ্গীয় ফোর্স হিসেবে উপস্থিত ছিল।

প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD