March 2, 2026, 12:47 pm
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কর্ম দক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিকতা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে সম্মাননা স্মারক প্রদান।

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, August 8, 2025
  • 137 সময় দেখুন

সাইফুল ইসলাম
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

কর্ম দক্ষতা, জনকল্যাণমুখী ও মানবিকতা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর পক্ষ থেকে বাংলাদেশের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ সম্মানে ভূষিত করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ প্রদান করেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল ও যুগ্ম মহাসচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

কর্ম দক্ষতা ও জনকল্যাণমুখী কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ জেলা প্রশাসক এমন একটি সম্মান যা একজন জেলা প্রশাসককে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। এটি সাধারণত তাঁর জনসেবা, উন্নয়নমূলক কাজ এবং কর্মক্ষেত্রে দক্ষতার জন্য দেওয়া হয়।এই পুরস্কারের মাধ্যমে তাঁর কাজের স্বীকৃতি দেওয়া হয় এবং অন্যদেরও জনকল্যাণমুখী কাজে উৎসাহিত করা হয়।

একটি জেলার উন্নয়নে জেলা প্রশাসকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক সরকারের প্রতিনিধি হিসেবে জেলার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেন।

এছাড়াও, তিনি জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করেন এবং সরকারি বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সচেষ্ট হন। এই কারণে, কর্ম দক্ষতা ও জনকল্যাণমুখী কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD