April 6, 2026, 9:00 pm
শিরোনাম :
কুমিল্লা নিমসার বাজারে উচ্ছেদ অভিযানে ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ আখাউড়ায় বিজিবি’র অভিযানে আড়াই কোটি টাকার শাড়ি জব্দ! রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে তিন বাসে আগুন বিঝু উৎসব ঘিরে দীঘিনালায় ৯ কমিটিকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা। কটিয়াদীতে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীসহ আটক-৩ মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার হরিণ শিকারী আটক সুন্দরবনে মালা ফাদসহ যতই আটক ততই বাড়ছে প্রতিদিন ফাঁদ নড়াইলের কালিয়ায় পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

কটিয়াদীতে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীসহ আটক-৩

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, April 5, 2026
  • 9 সময় দেখুন

কটিয়াদীতে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীসহ আটক-৩

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৭৩ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

রবিবার(৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন – চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়া (৪০) তার স্ত্রী মোছাঃ সীমা আক্তার (৩০) ও সহযোগী মাহমুদুল ইসলাম সম্রাট (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। অভিযানের সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসময় কটিয়াদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী লিটনের বিরুদ্ধে ৭টি মাদক মামলা, ১টি মারামারি মামলা ও ১ টি ডাকাতির প্রস্তুতিকালীন বিশেষ ক্ষমতায়নের মামলাসহ মোট ৯ টি মামলা রয়েছে। তবে তার সহযোগীদের নামে পূর্বের কোনো মামলা নেই।

আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এসময় তিনি আরো বলেন মাদক,সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD