March 2, 2026, 10:27 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইতালিতে খুনের দুই মাস পর দেশে ফিরল সাগর বালার মরদেহ

প্রতিবেদকের নাম
  • Update Time : Saturday, November 29, 2025
  • 98 সময় দেখুন

ইতালিতে খুনের দুই মাস পর দেশে ফিরল সাগর বালার মরদেহ

ইতালিতে খুন হওয়ার দুই মাস পর দেশে ফিরেছে মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের যুবক সাগর বালার মরদেহ। শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে মরদেহবাহী গাড়ি বাড়ির সামনে পৌঁছালে চারদিকে কান্নার রোল পড়ে যায়। স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসীরা চোখের পানি ধরে রাখতে পারেননি। পরে স্বজনরা মরদেহ কাঁধে করে বাড়ির উঠানে নিয়ে আসেন। এক নজর সাগরকে দেখার জন্য বাড়িতে মানুষের ভিড় জমে যায়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যান সাগর বালা। সেখানে প্রায় দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন তিনি। হঠাৎই এক পর্যায়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজের কয়েকদিন পর গত ২৩ সেপ্টেম্বর (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ইতালির পুলিশ কালো ব্যাগে লুকানো অবস্থায় সাগরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে। এরপর ২৪ সেপ্টেম্বর দুপুরে তার মৃত্যুর খবর দেশে জানানো হয়।

নিহত সাগর বালা মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় তাকে খুন করা হয়েছিল বলে জানা গেছে।

স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পাখুল্লা গ্রাম। পরিবার এখন হত্যার সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD