March 2, 2026, 7:17 pm
শিরোনাম :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক

আলমডাঙ্গায় ব্লাড ডোনেট সোসাইটির ১০০ ব্যাগ রক্ত ডোনেশন সম্পন্ন।

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, September 14, 2025
  • 185 সময় দেখুন

আলমডাঙ্গায় ব্লাড ডোনেট সোসাইটির ১০০ ব্যাগ রক্ত ডোনেশন সম্পন্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

আলমডাঙ্গায় মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে চলা “ব্লাড ডোনেট সোসাইটি আলমডাঙ্গা” গতকাল একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। সংগঠনের সদস্যরা গত এক বছরে টানা পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে ১০০ ব্যাগ রক্ত সংগ্রহ সম্পন্ন করেছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদ শাওন জানান, “মানবতার সেবায় আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। গত এক বছরে আমরা ১০০ ব্যাগ রক্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ সামনে বছরে এই সংখ্যাটি আরও বড় হবে। আমাদের লক্ষ্য—একজন মানুষও যেন রক্তের অভাবে কষ্ট না পায়।”

সংগঠনের সদস্যরা জানান, তারা শুরু থেকেই অসহায় রোগীদের পাশে দাঁড়াতে সচেষ্ট ছিলেন। বিশেষ করে জরুরি মুহূর্তে রক্ত সরবরাহ করে বহু মানুষের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছে এই সংগঠন। মানবতার এই মহৎ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রমকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD