March 2, 2026, 5:41 pm
শিরোনাম :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে ঘুষ চাওয়ার অভিযোগ, উপাচার্যের অস্বীকার কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক

আবারও শ্রেষ্ঠ ওসি সরিষাবাড়ী থানার মো:রাশেদুল হাসান।

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, August 27, 2025
  • 237 সময় দেখুন

আবারও শ্রেষ্ঠ ওসি সরিষাবাড়ী থানার মো:রাশেদুল হাসান
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অবদান

স্টাফ রিপোর্টার:

জামালপুর জেলার সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল হাসান আবারও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

২৭শে আগস্ট (বুধবার) জেলার প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। এ সময় বক্তারা বলেন, ওসি রাশেদুল হাসান দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন, চুরি-ডাকাতি প্রতিরোধসহ থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি।

সরিষাবাড়ী থানার এলাকায় বর্তমানে সাধারণ মানুষের পুলিশি সেবার প্রতি আস্থা বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। জেলা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়, একজন সৎ, দক্ষ ও আন্তরিক পুলিশ কর্মকর্তা হিসেবে রাশেদুল হাসানের এ অর্জন শুধু সরিষাবাড়ী নয়, পুরো জামালপুর জেলার জন্য গর্বের বিষয়

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD