March 2, 2026, 10:05 am
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক জামালপুরে দোকান নিয়ে বিরোধ: টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাইকগাছায় প্রশ্নের মুখে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দিগপাইতের ডোয়াইলপাড়া গ্রামে প্রতিবেশী ভাগিনার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ; ধামাচাপা দেওয়ার অপচেষ্টা প্রভাবশালীদের আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন রাজশাহীতে আলু নিয়ে বিপাকে কৃষক নরসিংদীর শিবপুরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধী আমার ভাই হলেও ছাড় পাবে না এমপি মনজুর এলাহী। জামালপুরে কেন্দুয়া কালিবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আখ চাষীদের কথা মাথায় রেখে আগামীতে আখের মৃল্য বৃদ্ধি করা হবে-ড. আব্দুল আলীম খান।

প্রতিবেদকের নাম
  • Update Time : Wednesday, July 30, 2025
  • 564 সময় দেখুন

আখ চাষীদের কথা মাথায় রেখে আগামীতে আখের মৃল্য বৃদ্ধি করা হবে-ড. আব্দুল আলীম খান

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

আখ চাষীদের কথা মাথায় রেখে আগামীতে আখের মৃল্য বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন ইক্ষু উন্নয়ন ও গবেষণার যুগ্মসচিব এবং পরিচালক ড. আব্দুল আলীম খান। আজ বুধবার বেলা ১১ টায় কেরু এন্ড কোম্পানির কৃষি বিভাগের আয়োজন টেনিং কমপ্লেক্সে অগ্রহায়ন – পৌষে আখের চাষ অধিক ফলনের পূর্বাভাস এবং সেচ, সার, যত্ন তিনে মিলে রত্ন স্লোগান কে সামনে রেখে কেরু এন্ড কোম্পানির ২০২৫-২৬ রোপন/মাড়াই মৌসুমে আখ চাষ বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখ চাষীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইক্ষু উন্নয়ন ও গবেষণার যুগ্মসচিব এবং পরিচালক ড. আব্দুল আলীম খান। এ সময় তিনি বলেন,সরকার এবং চিনি শিল্প কর্পোরেশন কৃষকদের উৎসাহিত করতে এবং আখ চাষের প্রতি আগ্রহ বাড়াতে এই পদক্ষেপ আখের মৃল্য বাড়ানোর চেষ্টা করছে। আখের দাম বৃদ্ধি পাওয়ায় আখ চাষীরা আখ চাষে আগ্রহী হচ্ছেন এবং উৎপাদনও বাড়ছে। আখের দাম বাড়ার ফলে চিনিকলগুলোও লাভবান হচ্ছে এবং চিনি উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।সরকার আখ চাষিদের প্রণোদনা দিচ্ছে এবং সাথী ফসল করার জন্য উৎসাহিত করছে।এই পদক্ষেপগুলো আখ চাষ এবং চিনি শিল্পের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করছি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সিপিই বিএসএফআইসি, সদর দপ্তরের গিয়াস উদ্দীন,টিএস বিএসএফআইসি, সদরের জনাব ড. জেবুন নাহার ফেরদৌস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,কেরু এ্যান্ড কোম্পানীর জি এম কৃষি আশরাফুল আলম ভৃইয়া,ফার্ম ইনচার্জ সুমন কুমার সাহা,ডিজি এম মাহাবুবুর রহমান,ইমদাদুল হক প্রমুখ। এ আখ চাষের সম্মেলনে সভাপতিত্ব করেন কেরু এন্ড কোম্পানি সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD