রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

হারিয়ে যাচ্ছে ইসলামপুরের বিশ্বখ্যাত কাঁসা শিল্প

প্রতিবেদকের নাম
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯৬ সময় দেখুন
৩৫

‎​হারিয়ে যাচ্ছে ইসলামপুরের বিশ্বখ্যাত কাঁসা শিল্প
‎
আলমাছ হোসেন আওয়াল , ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
​এক সময় যার খ্যাতি ছিল বিশ্বজুড়ে, সেই জামালপুর জেলার ইসলামপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প আজ বিলুপ্তির পথে। কাঁচামালের ঊর্ধ্বগতি, প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্যের আধিপত্য এবং কারিগরদের মজুরি সংকটে হারিয়ে যেতে বসেছে শত বছরের এই প্রাচীন সভ্যতা।
‎
‎​ইতিহাস থেকে জানা যায়, ১৯৪২ সালে লন্ডনের বার্মিংহামে আয়োজিত বিশ্ব হস্তশিল্প প্রদর্শনীতে ইসলামপুরের শিল্পী জগৎচন্দ্র কর্মকারের তৈরি কাঁসা শিল্প সর্বশ্রেষ্ঠ বিবেচিত হয়ে স্বর্ণপদক লাভ করেছিল। এক সময় বিয়ে বা আকিকার মতো সামাজিক অনুষ্ঠানে উপহার হিসেবে কাঁসার জিনিসের কোনো বিকল্প ছিল না। এমনকি স্বাস্থ্যসম্মত হওয়ায় এর চাহিদাও ছিল ব্যাপক।
‎
‎​বর্তমানে প্লাস্টিক ও মেলামাইন পণ্যের সস্তা বাজার এবং কাঁসা তৈরির উপকরণের আকাশচুম্বী দামের কারণে এই শিল্পটি অসম প্রতিযোগিতার মুখে পড়েছে।
‎
‎শিল্প সংশ্লিষ্টরা জানান: ​অভাবের তাড়নায় বংশপরম্পরায় চলে আসা এই পেশা ছেড়ে দিচ্ছেন অনেক কারিগর। উচ্চমূল্যের কারণে ক্রেতারা বিমুখ হচ্ছেন, ফলে মালিকপক্ষ কারিগরদের পর্যাপ্ত বেতন দিতে পারছেন না। বর্তমানে মাত্র ৮টি প্রতিষ্ঠান কোনোমতে এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে।
‎
‎​ইসলামপুর বাজারের ব্যবসায়ী সংশ্লিষ্টরা জানান, যথাযথ সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পকে আবারও পুনরুজ্জীবিত করা সম্ভব। ঐতিহ্যবাহী এই শিল্পকে মসলিনের মতো বিলীন হওয়া থেকে রক্ষা করতে সহজ শর্তে ব্যাংক ঋণ এবং শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
‎

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD