April 19, 2026, 7:49 pm
শিরোনাম :
শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার রামগড় কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই,ক্ষতি ২০ লক্ষ টাকার মত নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে সাবেক চেয়ারম্যান খালেদুজ্জামান জুবেরী কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন কুলিয়ারচরে মা’য়ের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহনকারী পুকাই চন্দ্র বর্মণ গ্রেফতার কিশোরগঞ্জে খেলাকে কেন্দ্র করে টানা দুদিন ধরে সংঘর্ষ,ওসিসহ আহত-২০ প্রাইভেটকার থেকে ৯৬ বোতল বিদেশি মদ জব্দ; টোলপ্লাজা এলাকায় ১,৬০৫ পিস ইয়াবাসহ নারী আটক টাংগাইলের ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেপ্তার; স্বামী পলাতক

পুঠিয়ায় মর্ডান কসমেটিকসে অভিযান

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, November 21, 2025
  • 134 সময় দেখুন

পুঠিয়ায় মর্ডান কসমেটিকসে অভিযান

মো: গোলাম কিবরিয়া
রাজশাহীর বিশেষ প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় মর্ডান কসমেটিকস অ্যান্ড হারবাল লিমিটেডে র‍্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিকে বিভিন্ন অনিয়মের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করা ।

অভিযানের সময় কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিট, কাঁচামালের মান, লেবেলিং ও সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করেন র‍্যাব ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ওজনে কম দেওয়া, ভেজাল পণ্য উৎপাদন, অনুমোদনবিহীন লেবেল ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এছাড়া লাইসেন্সবিহীন ৩টি পণ্য উৎপাদনের প্রমাণও মেলে।

এ বিষয়ে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, ‘পুঠিয়া উপজেলা প্রশাসন, র‍্যাব ও ভোক্তা অধিকারের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বানেশ্বর এলাকায় যেসব প্রতিষ্ঠান এখনো অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD